1
2
| প্রকাশের তারিখঃ ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার
আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ এক যুবলীগ নেতাকেও গ্রেফতার করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।এছাড়াও সাবেক এমপি আবু জাহের এর ঘনিষ্ঠ লোক ছিলেন।
আখলাক হায়দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে একই দিন আরেক অভিযানে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা